দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

0
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানের জয় পেয়েছে বেলজিয়াম। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ‘রেড ডেভিলস’রা।। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।

এর মধ্যে মধ্যে দিয়ে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন এই স্ট্রাইকার। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ছয়টি। তিনি বেলজিয়ামের হয়ে বৈশ্বিক আসরে মার্ক উইলমটসের করা আগের পাঁচ গোলের রেকর্ডটি ছাড়িয়ে গেছেন।

তবে বিশ্বকাপ মিশনে প্রথম দুই ম্যাচে জয়ের মুখ না দেখায় চাপেই ছিল বেলজিয়াম। মিসরের সঙ্গে ১-১ এবং ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শেষ ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল গ্রুপসেরা হতে। সেই লক্ষ্য পূরণে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেলজিয়াম।

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here