দেবাশীষের পরিচালনায় সজল-মিষ্টির ‘দুজনেই’

0
দেবাশীষের পরিচালনায় সজল-মিষ্টির ‘দুজনেই’

নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর এবং অভিনেত্রী মিষ্টি জান্নাত। সিনেমাটির নাম ‘দুজনেই’।

সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনায় রয়েছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি কথাচ্চিত্র।

গত ৪ মে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। নির্মাতা, গল্পকার ও শিল্পীদের উপস্থিতিতে প্রযোজনা চুক্তি চূড়ান্ত করা হয়।

সিনেমার শুটিং আগামী ১২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘সজল ভাইয়ের সঙ্গে কাজ করা নতুন এক অভিজ্ঞতা হবে। আশাকরি দর্শক আমাদের রসায়ন পছন্দ করবে। দর্শকদের জন্য একটি ভালো কাজ উপহার দিতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here