দুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-নুসরাত ফারিয়া

0
দুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-নুসরাত ফারিয়া

দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট।

দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাদের সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আজিজি ডেভেলপমেন্টসৎ’র এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবার যৌথভাবে এই আয়োজন করছে।

সম্প্রতি আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিয়াজুল ইসলাম ফিহান বলেন, প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতায় তিনি দুবাইয়ের অভাবনীয় উন্নয়ন প্রত্যক্ষ করেছেন।

তিনি আরও বলেন, সহজ পেমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রবাসীরা যাতে মানসম্মত আবাসন নিশ্চিত করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছে তাদের প্রতিষ্ঠান। তার ভাষায়, এটি শুধু একটি বাসস্থান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই সম্পদ।

এছাড়া তিনি উল্লেখ করেন, ফিনটেক, ব্লকচেইন ও মেটাভার্সের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তারা একটি ভবিষ্যৎমুখী বিনিয়োগ পরিবেশ গড়ে তুলছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুবাইয়ের আবাসন খাত স্থিতিশীল ও লাভজনক অবস্থানে রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আজিজি ডেভেলপমেন্টস ও ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা করছেন, এই আন্তর্জাতিক এক্সিবিশন বৈশ্বিক বিনিয়োগকারী, ডেভেলপার ও রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here