দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে কলম্বিয়া

0
দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে কলম্বিয়া

দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে ফিরছে কলম্বিয়া। গত ২০২২ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা দলটি এবার নতুন উদ্যমে স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলে নেতৃত্বে আছেন হামেস রদ্রিগেজ।

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে মিনেসোটা ইউনাইটেড এফসির হয়ে খেলছেন। চলতি মেজর লিগ সকার মৌসুমে ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। মার্চে ফ্রান্সের বিপক্ষে এক ম্যাচে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তবে পরে সুস্থ হয়ে আবার জাতীয় দলে ফিরেছেন এই তারকা।

২০১৪ সালের ফিফা বিশ্বকাপেএর গোল্ডেন বুটজয়ী হামেসের সঙ্গে আক্রমণভাগে বড় ভরসা হয়ে থাকবেন লুইস দিয়াজ)। এছাড়া দলে আছেন ক্রিস্টাল প্যালেস এফসি’র ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ ও মিডফিল্ডার জেফারসন লেরমা। অভিজ্ঞ গোলরক্ষক দাভিদ ওসপিনাও রয়েছেন দলে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দলটি রাজধানী বোগোতাতে অনুশীলন করবে। এরপর কোস্টারিকা) ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। গ্রুপ পর্বে কলম্বিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে উজবেকিস্তান), ডিআর কঙ্গো) এবং পর্তুগাল- যা গ্রুপটিকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। অসুস্থতা কাটিয়ে ফেরা অধিনায়কের নেতৃত্বে কলম্বিয়ার পারফরম্যান্স এখন ভক্তদের প্রত্যাশার কেন্দ্রে।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, দাভিদ ওসপিনা।

ডিফেন্ডার: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়োরি মিনা, উইলের দিত্তা, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভার মাচাদো।

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ, হামিন্তোন কাম্পাস।

ফরোয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেস, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেস, জন কর্দোবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here