দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

0
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

দিনাজপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের গোপালগঞ্জ বাজার এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম দিনাজপুর সদরের পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন নাজমুল। গোপালগঞ্জ বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান লিখন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here