দিনাজপুরে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
মঙ্গলবার (৩০জুন) দুপুর ২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম।
আশরাফ পারভেজ এর সঞ্চালনায় পৌর হিসাব রক্ষক সাজেদুর রহমান এবং কোষাধ্যক্ষ শেখ সাহার আলীমতির সহযোগিতায় এই বাজেট উপস্থাপন করা হয়।
ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১ থেকে ৫ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪০ টাকা, উপাংশ-২ থেকে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৫৮৮ টাকা। এরমধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৮৮ টাকা, উপাংশ-২-এ ১ লাখ ১৯ হাজারটাকাএবংউন্নয়নখাতে ৫৬ কোটি ৪০ লাখটাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ১১৭টাকা। সমাপনী স্থিতি হিসেবে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ২৪ লাখ ৯৬ হাজার ৫৬৯ টাকা ৪ পয়সাএবং উপাংশ-২-এ ২ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা ৭৯ পয়সা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষাকর্মকর্তা মহসীন আলী, তেল-গ্যাস-খনিজসম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, সাংবাদিক শেখ সাব্বির আলী, সহকারী অধ্যাপক আজিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।

