দিনাজপুরে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

0
দিনাজপুরে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের কাহারোলে নদীর পানিতে ডুবে আব্দুস সবুর (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে আব্দুস সবুর (৮৪) কাহারোলের রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বাড়ির পার্শ্বে পূর্ণভবা নদীতে হাঁস ছেড়ে দিতে গেলে হঠাৎ নদীর পানিতে ডুবে যায়। ৫ ঘন্টা পর মৃত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

এর সত্যতা নিশ্চিত করে কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নদীতে পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করার জন্য প্রথমে কাহারোল ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কর্মীদের এলাকাবাসী সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাসি শুরু করে বৃদ্ধের কোনো সন্ধান না পাওয়ার ফলে রংপুর থেকে ডুবুরি দল আসে। ওইদিন বেলা আনুমানিক ৩টার দিকে ঘটনাস্থল ভবানীপুর পূর্ণভবা নদী থেকে আনুমানিক ৫ ঘন্টা পর মৃত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here