দক্ষিণী অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেফতার

0

তেলেগু অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর ইন্ডিয়া টুডের।

বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।

মুরালিকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here