তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত

0
তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত

অবিভক্ত ব্রিটিশ ভারতের অন্যতম কৃষক নেতা, বাংলাদেশের প্রয়াত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (২৮ জুন) নানা আয়োজনের মধ্য দিয়ে সকাল ১০টায় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের হাজী মোহাম্মদ দানেশের সমাধিস্থলে পুষ্প অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানান ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ, নাগরিক সমাজ, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর, তেভাগা পরিষদ, জেলা বাসদ, ভৈরবিসহ বিভিন্ন সংগঠন। শেষে মরহুমের রুগের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর-এর পক্ষে সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, মরহুমের নাতি সুলতান-উল-নাইম শুভ, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল মুকুলের নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যাহ’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তেভাগা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রেয়াজুল ইসলাম রাজু, সদস্য রেজাউর রহমান রেজু’র নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। নাগরিক সমাজ, পরিবারের পক্ষ থেকে মরহুমের নাতি সুলতান-উল-নাইম শুভ ও কলামিস্ট, শিক্ষক মো. কায়ছার আলী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

জেলাবাসীদের পক্ষে কিবরিয়া হোসেনের নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। ভৈরবির পক্ষে সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ’র নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক খেলোয়াড় জহির উদ্দিন বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here