তুরস্ককে চাপে রেখে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

0
তুরস্ককে চাপে রেখে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে গ্রুপ ডি-তে তুরস্কের বিপক্ষে দারুণ ছন্দে খেলছে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিকে এসে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। যেখানে গোল করেছেন নেস্টোরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।

ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায় অস্ট্রেলিয়া ২৭ মিনিটে। ইরানকুন্ডার সেই গোলেই প্রথম লিড নেয় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের হাতে নেয় তুরস্ক। আর্দা গুলার, কেনান ইয়িলদিজ, হাকান চালহানওগলুর আক্রমণে বারবার চাপে পড়ে অস্ট্রেলিয়ার রক্ষণ। তবে গোলরক্ষক পি বিচ দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।

৭৫ মিনিটে হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কনর মেটকাফ। কাউন্টার অ্যাটাক থেকে দারুণ শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকির সেই শট ঠেকাতে পারেননি।

এর আগে তুরস্ক একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। বিশেষ করে আকতুরকোগলুর ভলি এবং চালহানওগলুর ফ্রিকিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি দলটি।

ম্যাচের শেষ দিকে তুরস্ক একের পর এক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার শক্ত রক্ষণ ভাঙতে পারেনি। কাউন্টার অ্যাটাক নির্ভর খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

গ্রুপ ডি তে যুক্তরাষ্ট্রের বড় জয়ের পর এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। সেই লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের দিকেই এগোচ্ছে অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here