‎তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভার পৌর যুব দলের উঠান বৈঠক

0

 

আখতার রাফি : আজ শনিবার (২৩-০৮-২০২৫ইং) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা করণে সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে (রাজা বাড়ী) বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা সরদারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোঃ শহিদুল ইসলাম, সাভার পৌর যুবদল নেতা মনির হক সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত উঠান বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here