তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে উঠান বৈঠক অনুষ্ঠিত 

0

আখতার রাফি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (০৭/০৮/২৫ ইং) বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ( সাধাপুর, কাজীপাড়া ) স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

হাজী মোহাম্মদ নূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাভার থানা ছাত্রদল শওকত হোসেন খোকন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, বনগাও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রনি, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মুন্নাসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ও স্থানীয় নেতাকর্মী ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here