তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আরিচা মহাসড়কে লাখো জনতার ঢল 

0

আখতার রাফি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের দুই প্রান্তে লাখো লাখো মানুষের ঢল নেমেছে। আজ বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এর প্রেক্ষিতে দুপুরের পর থেকে আমিনবাজার থেকে শুরু হয়ে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই পাশে লাখো লাখো নেতাকর্মী অবস্থান নেয়। স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেন, গতকাল আমরা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছিলাম কিন্তু আজকে তিনি দীর্ঘ ১৭ বছর পর সাভার আশুলিয়ার মাটিতে আসছেন। আমরা সাভার আশুলিয়ার মানুষ আজকে খুবই আনন্দিত এবং গর্বিত। এছাড়াও তিনি আরো বলেন, আজকে আবারো প্রমাণ করে দিব সাভার-আশুলিয়ার মাটি, ধানের শীষের ঘাঁটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here