তরুণদের মাঝে নারিকেল চারা বিতরণ ও ধান আবাদে প্রশিক্ষণ

0
তরুণদের মাঝে নারিকেল চারা বিতরণ ও ধান আবাদে প্রশিক্ষণ

তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণদের মাঝে নারিকেল চারা বিতরণ ও যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার পৃথকভাবে এ কর্মসূচি পালন করে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সকালে নগরীর সাগরদীতে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রোজোয়ান বিন হাফিজ প্রান্ত, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩০ জন শিক্ষার্থীর মাঝে বারি নারিকেল-২ এর চারা বিতরণ করা হয়। পরে ব্রির ক্যাম্পাসে ৩টি গাছের চারা রোপণ করা হয়। এদিকে, কৃষিকাজে তরুণদের আগ্রহ বাড়াতে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২৭ জন তরুণ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here