তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলতি বছরের মে মাসের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সেইসঙ্গে, তিনি প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এ সময়, মন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময়  প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।

আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here