ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় হেলপার নিহত

0
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় হেলপার নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. দুলাল (২৫)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ‘আহসান পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০) নামের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়ে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টোল পরিশোধের আগ মুহূর্তে চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

এ সময় বাসটি থামানোর চেষ্টা করতে গিয়ে হেলপার দ্রুত গাড়ির চাকায় বাধা দেওয়ার উদ্যোগ নিলে নিয়ন্ত্রণহীন বাসের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here