ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে: ওবায়দুল কাদের

0

ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে: ওবায়দুল কাদের

আগামীকাল (২ সেপ্টেম্বর) কাওলা থেকে তেজগাঁও-ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। 

শুক্রবার সকালে অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত ১০-১১ মিনিটে কাভার করবে। এখানে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই ‌পাবে রাজধানীবাসি। এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল অনেক বেড়ে যাবে এবং ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল আরো একটু ইজি (সহজ) হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. মনজুর হোসেনসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here