ঢাকায় শুরু তিন দিনের “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইন

0
ঢাকায় শুরু তিন দিনের “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইন

ঢাকায় বায়ুদূষণ রোধে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শনিবার বনশ্রী, রামপুরা কার্যালয়ে এ আয়োজন করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ দূষিত বাতাসে বসবাস করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০২০-২০২৪ সালের গবেষণায় দেখা গেছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স বাড়লে শ্বাসতন্ত্রজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, পাঁচ বছরের কম বয়সী শিশু ও ৬০ বছরের বেশি বয়সী মানুষ বায়ুদূষণের কারণে হাঁপানি, নিউমোনিয়া, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় বেশি ভোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. আফরোজা পারভীন, খায়রুজ্জামাল কামাল, আব্দুল মোমেন, সেলিনা খাতুন। বক্তারা বলেন, বায়ুদূষণ মোকাবেলায় জরুরি ভিত্তিতে বাজেট বরাদ্দ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ক্যাম্পেইনে সহযোগিতা করে নারী উন্নয়ন শক্তি, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

অনুষ্ঠান থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, দূষণকারী ইটভাটা ও যানবাহন নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশ আইন বাস্তবায়নসহ ১৩ দফা দাবি উত্থাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here