ডেলয়েট টেক ফাস্ট ৫০-এ শীর্ষ ফিনটেক ফান্ডেডনেক্সট

0
ডেলয়েট টেক ফাস্ট ৫০-এ শীর্ষ ফিনটেক ফান্ডেডনেক্সট

মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের জন্য প্রকাশিত ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০ তালিকায় শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক গ্রুপ নেক্সট ভেঞ্চারসের ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ফান্ডেডনেক্সট। একই সঙ্গে সামগ্রিক র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এই অর্জনের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলয়েটের এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি লাভ করল। গত সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফান্ডেডনেক্সট। বিশ্বের শীর্ষস্থানীয় প্রফেশনাল সার্ভিস নেটওয়ার্ক ‘বিগ ফোর’-এর অন্যতম সদস্য ডেলয়েট গত চার বছরের নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে।

আঞ্চলিক এ সাফল্যের পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০ তালিকায় ও ১১তম স্থান অর্জন করেছে ফান্ডেডনেক্সট। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব প্রথম বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন।

২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে সেবা দিচ্ছে। নেক্সট ভেঞ্চারসের পোর্টফোলিওতে ‘এফএনমার্কেটস’ নামে একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউসও রয়েছে।

নেক্সট ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এ স্থান পাওয়া তাদের জন্য অত্যন্ত গর্বের। কারণ এই র‌্যাংকিং সম্পূর্ণ স্বাধীনভাবে নিরীক্ষিত চার বছরের আয় প্রবৃদ্ধির ভিত্তিতে নির্ধারণ করা হয়।

ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এর বিস্তারিত ফলাফল ডেলয়েটের অফিসিয়াল ওয়েবসাইট www.deloitte.com এই ঠিকানায় দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here