ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

0
ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান মারা গেছেন।  শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

ডিএমপি সূত্রে জানা যায়, ইন্সপেক্টর আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং ইন্সপেক্টর পদে উন্নীত হন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here