ট্রাকের ধাক্কায় নিহত ১

0
ট্রাকের ধাক্কায় নিহত ১

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পাথর বোঝা ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত ও আহত নাম-পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালু বোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here