টোকিওর বক্সিং ইভেন্টে দুই তরুণ বক্সার হারালেন প্রাণ

0
টোকিওর বক্সিং ইভেন্টে দুই তরুণ বক্সার হারালেন প্রাণ

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এক বক্সিং ইভেন্টে দুই তরুণ বক্সার মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট হিরোমাসা উরাকাওয়া একই দিনে অনুষ্ঠিত দুটি লড়াইয়ে অংশগ্রহণ করেন।

২ আগস্ট টোকিওর করাকুয়েন হলে কোটারি ১২ রাউন্ডের লড়াই শেষে ইয়ামাটো হাটার বিরুদ্ধে ড্র করেন। লড়াই শেষে তিনি অচেতন হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে ভর্তি হন। সেখানে মস্তিষ্কের অস্ত্রোপচার সত্ত্বেও এক সপ্তাহ চিকিৎসার পর ৮ আগস্ট রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, উরাকাওয়া অষ্টম রাউন্ডে প্রতিপক্ষ যোজি সাইটোর কাছে পরাজিত হন। লড়াই চলাকালীন মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও শনিবার রাতে তার মৃত্যু হয়।

বিশ্ব বক্সিং অর্গানাইজেশন (ডব্লিউবিও) এই দুই বক্সারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের সদস্য ও জাপানের বক্সিং সম্প্রদায়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here