টেস্ট র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ইতিহাস

0
টেস্ট র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ইতিহাস

সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এবার আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লো টাইগাররা। সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

এর আগে ২০১৮ সালে একবার অষ্টম স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে এবার সেই অবস্থানও ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে টাইগাররা।

সিলেটে সিরিজ জয়ের পর রেটিং পয়েন্টে উন্নতি হয়েছে বাংলাদেশের। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দুই দলকেই পেছনে ফেলেছে তারা। আগে নবম স্থানে থাকা বাংলাদেশ এখন উঠে এসেছে সাত নম্বরে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের জন্য। শান মাসুদের দল দুই ধাপ পিছিয়ে নেমে গেছে অষ্টম স্থানে। আর এক ধাপ পিছিয়ে নবম স্থানে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here