টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার

0
টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড।তবে প্রথম ম্যাচে কিউইদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়েছে এইডেন মার্করামরা।

এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের লেগ-স্পিনার ঈশ সোধি আঙুলে চোট পাওয়ায় চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। প্রথম ম্যাচে বে ওভাল মাঠে অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে সোধির বুড়ো আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা যায় তার আঙুল ভেঙে গেছে, ফলে পুরো সিরিজ থেকেই তাকে ছিটকে যেতে হয়েছে। সুস্থ হতে তার অন্তত চার সপ্তাহ বিশ্রাম লাগবে।

সিরিজের  প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না এই লেগ স্পিনার। সেই ম্যাচে কিউইদের স্পিন বিভাগ সামলেছেন মিচেল স্যান্টনার এবং কোল ম্যাককনচি।  তবে সেই ম্যাচে নিউজিল্যান্ড সাত উইকেটে হেরে যায়। সোধির পরিবর্তে নতুন কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলে যোগ দেওয়ার কথা লকি ফার্গুসনের, তাই স্কোয়াডে যথেষ্ট কভার রয়েছে বলে মনে করছে দলটি।

সিরিজের শেষ ভাগে আরও কয়েকজন খেলোয়াড় দলে যোগ দেবেন। তারা হলেন–কাটেন ক্লার্ক (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), ড্যান ক্লিভার (উইকেটকিপার, চতুর্থ ও পঞ্চম ম্যাচ) এবং জেডেন লেনক্স (চতুর্থ ও পঞ্চম ম্যাচ)। আর স্পিন অলরাউন্ডার স্যান্টনারের অনুপস্থিতিতে সিরিজের শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

এ বিষয়ে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেন, ‘ঈশ নিউজিল্যান্ডের হয়ে খেলতে খুবই আগ্রহী। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে খেলার জন্য মুখিয়ে ছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে সে খুব অভিজ্ঞ, তাই সিরিজের বাকি অংশে তাকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি।’

পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সোধি চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচ খেললেও দুই ম্যাচে বোলিং করে কোনো উইকেট পাননি। মঙ্গলবার (১৭ মার্চ) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

নিউজিল্যান্ডের স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক, ম্যাচ ১–৩), কাটেন ক্লার্ক (ম্যাচ ৪–৫), জশ ক্লার্কসন, ডেন ক্লিভার (উইকেটকিপার, ম্যাচ ৪–৫), ডেভন কনওয়ে (উইকেটকিপার, ম্যাচ ১–৩), লকি ফার্গুসন (ম্যাচ ২–৩), জ্যাক ফাউলকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (উইকেটকিপার ও অধিনায়ক, ম্যাচ ৪–৫), জেডেন লেনক্স (ম্যাচ ৪–৫), কোল ম্যাককনচি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here