টিন্টেড সানস্ক্রিন কি সাধারণের মতোই কার্যকর?

0

টিন্টেড সানস্ক্রিন কি সাধারণের মতোই কার্যকর?

টিন্টেড সানস্ক্রিন হালের জনপ্রিয় একটি ময়েশ্চেরাইজার প্রোডাক্ট। যার মধ্যে রয়েছে এসপিএফের গুণাগুণ। যা দেবে ত্রুটিহীন সুরক্ষিত ত্বকের প্রতিশ্রুতি। ভোগ ম্যাগাজিনের প্রকাশিত এক প্রতিবেদনে ওয়েলনেস ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সোমা সরকার জানান, এই ব্যবহারে আপনি পেতে পারেন দাগছোপহীন নিখুঁত ত্বক। সাধারণ সানস্ক্রিনের পরিবর্তে টিন্টেড সানস্ক্রিন ব্যবহারের সুবিধা হলো- এতে অতিরিক্ত উপাদান রয়েছে যা ত্বককে ইউভিএ, ইউভিবি এবং ত্বককে প্রভাবিত করে এমন সব ধরনের দৃশ্যমান আলো থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে।

টিন্টেড সানস্ক্রিন কী?

টিন্টেড সানস্ক্রিনের উপকারিতা

সূর্যের অতিবেগুনি রশ্মি অকাল বার্ধক্য তৈরি করে। এমন কি আমাদের নিত্যদিনের ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ক্ষতিকারক আলোকরশ্মি ত্বকে হাইপার-পিগমেন্টেশন, কালচে দাগ, বলিরেখা এবং ত্বকের বার্ধক্যের সৃষ্টি করে। এ ক্ষেত্রে আয়রন অক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহারে সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারে। ডা. সোমা সরকার বলেন, যারা মেলাসমা, পোস্ট-ইনফ্লেমেটরি হাইপারপিগমেন্টেশন এবং ফ্রেকলসের মতো পিগমেন্টেশনে ভুগছেন তাদের জন্য টিন্টেড সানস্ক্রিন আদর্শ।

কোন ত্বকে কেমন সানস্ক্রিন

ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয় আর সঙ্গে ব্রণের সমস্যা থাকে, তাহলে মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য মিনারেল বেসড সানস্ক্রিনের চেয়ে ময়েশ্চারাইজিং টিন্টেড সানস্ক্রিন সেরা। এতে থাকা ভিটামিন-ই ও শিয়া বাটারের মতো উপাদান ত্বককে দিনভর আর্দ্র ও কোমল রাখবে। আর হ্যাঁ, সংবেদনশীল ত্বকের জেল ফরমুলার মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া ও দানাদানা সমস্যা এড়ানো সম্ভব।

তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here