টাঙ্গাইলে ট্রাক-পিক আপভ্যানের সংঘর্ষে ২ নিহত

0
টাঙ্গাইলে ট্রাক-পিক আপভ্যানের সংঘর্ষে ২ নিহত

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। 

আজ ভোর সোয়া ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here