টাঙ্গাইলে ‘অরক্ষিত লাইনে’ বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু

0
টাঙ্গাইলে ‘অরক্ষিত লাইনে’ বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ‘অরক্ষিত লাইনের কারণে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের চরম অবহেলার অভিযোগ করেছেন স্থানীয় খামারি ও এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটি ব্যবহার করেছে কর্তৃপক্ষ। সকালে মাঠে বেশ কয়েকটি গরু ঘাস খেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু হয়। স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

কালিহাতী থানার ওসি জে এম তৌফিক আজম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here