টাইগারদের ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা

0

টাইগারদের ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফগানদের এগিয়ে নেন মোহাম্মদ নবী ও আজমাতুল্লাহ ওমরজাই।

ব্যাট করতে নেমেই আফগান টপ অর্ডাররা খেই হারান। হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও করিম জানাত কেউই ২০ রানে কোটা ডিঙাতে পারেননি।

১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে আজমাতুল্লাহ সাজঘরে ফিরলেও অপরাজিত ছিলেন নবী। ৪০ বলে তিনি করেছেন ৫৪ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here