টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

0
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

হারের মানেই বিদায়, তাই ম্যাচটিকে ঘিরে বাড়তি চাপ ও উত্তেজনা দুই-ই রয়েছে। এই চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ দল একাদশে এনেছে বড় পরিবর্তন চারটি।

দলের ব্যাটিং শক্তি বাড়াতে ওপেনার পারভেজ ইমনকে বাদ দিয়ে একাদশে নেয়া হয়েছে সাইফ হাসানকে। বোলিং আক্রমণে শরিফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদকে এনে। স্পিন বিভাগেও পরিবর্তন এসেছে শেখ মাহেদীর পরিবর্তে খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আর তানজিম সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

অন্যদিকে, আত্মবিশ্বাসী আফগানিস্তান দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। হংকংয়ের বিপক্ষে বড় জয়ের পর দলটি নিজেদের গেমপ্ল্যানে কোনো পরিবর্তন আনেনি।

বাংলাদেশ এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতলেও, পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বসে। আফগানিস্তান শুরুটা করেছে দারুণভাবে হংকংকে উড়িয়ে দিয়ে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: সাদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here