টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। কলম্বোর ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, ফলে নিউজিল্যান্ডই প্রথমে ব্যাটিং করবে।
সুপার এইটে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, আর শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে হেরে গেছে। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকতে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, পবন রথনায়েকে, দাসুন শানাকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, দুশমন্ত চামিরা, মাহিশ থিকশানা ও দিলশান মাদুশাঙ্কা।

