ঝিনাইদহে অটোরিকশার ধাক্কায় সমু বিশ্বাস নামে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ধোপাঘাটা নতুন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সমু বিশ্বাস (৩০) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের সুভাস চন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শহর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। ধোপাঘাটা নতুন সেতু এলাকার আসার পর মাগুরা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সমু বিশ্বাস মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সদর হাসাপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

