
ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মো. রাজু (২০), মো. সাজু হাওলাদার (৪৫), সেলিম গোমস্তা (১৮), লাল চান হাওলাদার (১৪) ও কুদ্দুস হাওলাদার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৩০), মো. সোহাগ (৩০), এনামুল হক (৩০), জাহিদুল ইসলাম (৩২), মো. আল-আমিন (২৮), মো. শফিকুল হাওলাদার (৩০), মো. হানিফ খান ( ৫৫) , মো. হাচান খান (২৭), শহিদুল হাওলাদার (৩৫)।
আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করেছেন। এর মধ্যে মো. রাজুর অবস্থা আসংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে উভয়পক্ষের ছয় জনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

