জ্বালানি সংকটে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে স্পিরিট এয়ারলাইন্স

0
জ্বালানি সংকটে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে স্পিরিট এয়ারলাইন্স

জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের মুখে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন স্বল্পমূল্যের বিমান পরিষেবা সংস্থা স্পিরিট এয়ারলাইন্স। এর ফলে ৩৪ বছরের পথচলার সমাপ্তি টানতে যাচ্ছে ‘স্পিরিট’।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম সংকটে পড়ে এই বিমান সংস্থাটি। গত দুই বছরেরও কম সময়ের মধ্যে সংস্থাটি আবারও দেউলিয়ার মুখে। শেষ মুহূর্তে সরকারের কাছে করা বেইল-আউট বা আর্থিক সহায়তার আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে। এর ফলে সংস্থাটিতে কর্মরত প্রায় ১৭ হাজার কর্মী তাদের কাজ হারাতে চলেছেন।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। চলমান এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানোর পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যার সরাসরি শিকার হলো এই জনপ্রিয় বিমান সংস্থাটি।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here