জেলের জালে ২২ কেজির কোরাল

0
জেলের জালে ২২ কেজির কোরাল

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আল-আমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ। শনিবার বেলা ১১টার দিকে মাছটি স্থানীয় মাৎস্য বাজারের খান ফিস আড়তে নিয়ে আসে। 

পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫শ’ ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭শ’৯০ টাকা মাছটি ক্রয় করেন। সকাল ৯টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর ওই জেলে জালে মাছটি ধরা পড়ে। 
জেলে আল-আমিন খাঁ জানান, তিনি ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন। এসময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনি সহ তার সঙ্গে থাকা অপর জেলেরা তাৎক্ষনিক দু’দফা জাল ফেলে মাছটি শিকার করেন।
মাছটির ক্রেতা ব্যবসায়ী মো.খলিল হাওলাদার জানান, সচারাচর এতো বড় মাছ পাওয়া যায় না। মাছটি নিলামের মাধ্যমে ক্রয় করা হয়েছে। তবে এটিকে ঢাকায় পাঠানে বলে তিনি জানান। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here