জুলাই হত্যাকাণ্ড : হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

0
জুলাই হত্যাকাণ্ড : হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ১৮ জন সাক্ষীর জবানবন্দি সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। 

এ মামলায় চার আসামিই পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এর মধ্যে শহীদ পরিবারের আটজন, প্রত্যক্ষদর্শী আটজন, আহত আটজন, আন্দোলনে অংশগ্রহণকারী ছয়জন, পুলিশ একজন, সাংবাদিক একজন, জব্দ তালিকা দুইজন, বিশেষজ্ঞ দুইজন, বিশেষ তদন্ত কর্মকর্তা একজন ও মূল তদন্ত কর্মকর্তা একজন। 

গত বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। প্রসিকিউশন ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here