জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জার্মানিতে দোয়া

0
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জার্মানিতে দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জার্মানিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) রাজধানী বার্লিনের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করে জার্মানি শাখা বিএনপি ও তার অঙ্গসংগঠন। 

দোয়া মাহফিলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জুলাইয়ে নিহত ও আহত সবার জন্য মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মো. আলী জীবন। 

পরে জার্মান বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও জার্মান বিএনপি নেতা আবু হানিফ ও বাবুল বেপারীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল শেরে বাংলা ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি ও জার্মান বিএনপির সভাপতি পদপ্রার্থী কাজী রেজাউল হক সাঈদ, জার্মান বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নানা জালাল, উপদেষ্টা হামিদুল ইসলাম হেলাল, জার্মান বিএনপির সিনিয়র নেতা আবু হানিফ, সিনিয়র নেতা গিয়াসউদ্দিন টিপুসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের একজন অকুতোভয় বীর সৈনিক। বাংলাদেশকে রক্ষায় এবং গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনাসহ বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলে ধরতে শহীদ জিয়ার বলিষ্ঠ ভূমিকা চিরস্মরণীয়। তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেশের ভাবমূর্তি বাড়াতে জার্মান বিএনপি ও অঙ্গসংগঠনের সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তারা।

পরে সভায় আমন্ত্রিত সবার মাঝে তবারক বিতরণ শেষে নগরীর দুস্থ ও গৃহহীনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here