জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

0
জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি। শনিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই ধরনের কর্মসূচি তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে এবং জামালপুরকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। অনুষ্ঠান শেষে জেলা স্কুল মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here