সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা।
অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. মো. সুরাতুজ্জামান। এ ছাড়া তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও লেখালেখির সঙ্গেও জড়িত রয়েছেন।

