জর্ডান ছেড়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

0

জর্ডান ছেড়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

আরব দেশ জর্ডানে ছেড়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সেখানে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেলন্ডনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি। স্থানীয় আরব জর্ডান ইনভেস্টমেন্ট ব্যাংকের (এজেআইবি) কাছে নিজেদের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ব্যাংকটি।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সাতটি বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

জর্ডানের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও ভোক্তা ঋণ এজেআইবির সঙ্গে একীভূত হয়ে যাবে।

জর্ডানে কর্মরত সব কর্মী এজেআইবিতে নিযুক্ত হবেন বলে এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে।

২০২২ সালের এপ্রিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া, জর্ডান, লেবানন, সিয়েরা লিওন ও জিম্বাবুয়ে থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় তারা। অঞ্চলটির দ্রুত সম্প্রসারমাণ বাজার যেমন সৌদি আরব ও মিসরের মতো দেশে মনোযোগ বৃদ্ধির অংশ হিসেবে এ পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ডের। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here