ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ

0
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ দুঃখ প্রকাশ করা হয়।

স্ট্যাটাসে বলা হয়, আহমাদ ওয়াদুদের ফেসবুক স্ট্যাটাস ‘মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভুক্তভোগীর ফেসবুক স্ট্যাটাসে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট ৪ পুলিশ সদস্য (এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম)-কে ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে উপপুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।

স্ট্যাটাসের শেষে বলা হয়, পুলিশ সদস্যের অসদাচরণের জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে এবং তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here