চোটে মৌসুম শেষ এস্তেভাওয়ের, শঙ্কায় বিশ্বকাপ

0
চোটে মৌসুম শেষ এস্তেভাওয়ের, শঙ্কায় বিশ্বকাপ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আর মাঠে নামতে পারছেন না এস্তেভাও। ফলে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের বিশ্বকাপে খেলাও শঙ্কার মুখে পড়েছে। 

শুক্রবার এই তথ্য দেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত সপ্তাহের ১-০ গোলের হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন ১৯ বছর বয়সী উইঙ্গার। আগামীকাল  রবিবার লিডসের বিপক্ষে চেলসির এফএ কাপ সেমিফাইনালে তাকে নিয়ে দুঃসংবাদ দেন ম্যাকফারলেন। 

চলতি সপ্তাহে লিয়াম রোজেনিয়র বরখাস্ত হওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব পাওয়া এই কোচ বলেন, দুর্ভাগ্যজনকভাবে এস্তেভাও এই মৌসুমে আমাদের হয়ে আর খেলবে না। বেশ কিছু সময়ের জন্য সে মাঠের বাইরে যাচ্ছে।

বিশ্বকাপের জন্য এস্তেভাওকে ফিট পাওয়া যাবে কিনা? এ প্রশ্নে ম্যাকফারলেন বলেন, সত্যি কথা বলতে গেলে, আমি এই ব্যাপারে নিশ্চিত নই। আমি শুধু জানি যে সে আর আমাদের হয়ে খেলবে না। সুতরাং আমি নিশ্চিত সে বিশ্বকাপে খেলার ব্যাপারে খুব আশাবাদী থাকবে, কিন্তু আমি এই ব্যাপারে জানি না।

আগামী ১৪ জুন নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল। ২০ জুন তাদের ম্যাচ হাইতির সঙ্গে। পাঁচ দিন পর গ্রুপের শেষ ম্যাচ তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here