চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু

0
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলায় এ বছর এক লাখ ৪৫ হাজার ৮৪৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আবু হেনা মোহাম্মদ কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ও সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. শামীমা ইয়াসমিন।

সিভিল সার্জন জানান, চলতি ক্যাম্পেইনে চুয়াডাঙ্গা জেলায় এক লাখ ৪৫ হাজার ৮৪৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু সংখ্যা ১৭ হাজার ৫৪১ ও এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩০৪ জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চুয়াডাঙ্গা জেলায় ৮৯৬টি আউটরিচ টিকাদান কেন্দ্রে
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এ কর্মসূচি বাস্তবায়ন করতে এক হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়া ২৬৮ জন সরকারি-বেসরকারি কর্মী ও ১১৮ জন প্রথম শ্রেণির তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here