চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

0
চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সুইজারল্যান্ডের বুয়েরগেনস্টক পর্বতশৃঙ্গ রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে সুইস সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে ‘প্রাথমিক আলোচনা’  সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

এতে আর বলা হয়েছে, বর্তমানে পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো আগামীকাল চুক্তিটি বাস্তবায়নের প্রাথমিক আলোচনার জন্য বার্গেনস্টকে মিলিত হবে। এর মাধ্যমে লুসার্নের নিকটবর্তী বিলাসবহুল পাহাড়ি রিসোর্টে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে থাকা অনিশ্চয়তার কিছুটা দূর হলো।তবে বৈঠকে কারা উপস্থিত থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: রয়টার্স, গাল্ফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here