চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ-খবর নিতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

0
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ-খবর নিতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

অসুস্থ বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্য গবেষক মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। আজ সোমবার সকালে হাসপাতালে দেখতে যান তারা।

হাসপাতালে চিকিৎসাধীন গুণী এই শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এসময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার একটি চেক তার পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সরকার দেশের শিল্প-সংস্কৃতির ধারক ও বাহকদের যে কোনো সংকটে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বরেণ্য এই শিল্পীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here