চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে।

জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্ণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং শিশুদের রেললাইনে খেলাধুলা থেকে বিরত রাখার প্রতি সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here