‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’

0
‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, আমরা অশান্তির জন্য রাজনীতি করি না, শান্তির জন্যই আমাদের রাজনীতি। চাঁদাবাজি-সালিশবাজি এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক আদর্শ নয়, আমাদের রাজনৈতিক আদর্শ হলো- জনগণের সেবা করা, মানুষের উন্নতি করা, মানুষকে ভালোবাসা। বিএনপির কেউ যদি আইনশৃঙ্খলা ও মানুষের শান্তি নষ্ট করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার বিকালে নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের খলিফার হাটে পথসভায় তিনি এসব কথা বলেন। এরআগে সকাল থেকে মো. শাহাজান জেলা সদরের পশ্চিমাঞ্চলের চরমটুয়া, পূর্ব চরমটুয়া, কালাদরাপ, দাদপুর, নোয়ান্নই ও বিনোদপুরে গণসংযোগ-পথসভা করেন।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন’সহ অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here