চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জ্বালানি তেল মজুদে গড়মিল ও পণ্যের মোড়কে তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার শহরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে দেখা যায়— একটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল মজুদের হিসাবের গড়মিল রয়েছে, অন্য প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেসার্স সেলিম ব্রাদার্সকে ৫,০০০ টাকা, সেবা এগ্রো কেমিক্যালসকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণও করা হয়। নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে।

