চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জোরারগঞ্জের বিএসআরএম গেট এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সোনাপাহাড় এলাকার জহির আহমদ মিস্ত্রির বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি বিএসআরএমের পার্টটাইম ডাম্প ট্রাক চালক হিসেবে কাজ করতেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিকী জানান, সকাল সাড়ে ৯টার দিকে আপ ও ডাউন লাইনের দুই দিক থেকে ট্রেন আসছিল। এ সময় মহিউদ্দিন লাইন অতিক্রম করতে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে লাশের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here