ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, প্রাণ গেল কিশোরের

0
ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, প্রাণ গেল কিশোরের

ময়মনসিংহের ভালুকায় বিষাক্ত সাপের কামড়ে মামুন বেপারী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন বাটাজোর গ্রামের কিসমত বেপারীর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি বাবার ভাঙারির ব্যবসায় সহযোগিতা করতেন। আর্থিক সংকটের কারণে কিছুদিন আগে লেখাপড়া ছেড়ে পুরোপুরি বাবার সঙ্গে কাজে যুক্ত হন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মামুন। রাত আনুমানিক ১২টার দিকে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here