ঘরোয়া পরিবেশে আল্লু অর্জুনের জন্মদিনের ছবি প্রকাশ করল স্ত্রী

0
ঘরোয়া পরিবেশে আল্লু অর্জুনের জন্মদিনের ছবি প্রকাশ করল স্ত্রী

সম্প্রীতি ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়। অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক হিসেবে এলো এ ঘোষণা।

এদিকে ঘরোয়া পরিবেশে তার জন্মদিন উৎযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তার স্ত্রী স্নেহা রেড্ডি। পোস্টে দর্শকদের জন্মদিনের মুহূর্তের পাশাপাশি পরিবারের দৈনন্দিন জীবনের কিছু দৃশ্যও দেখতে পেয়েছেন।

স্নেহার পোস্টে আল্লু অর্জুনের সন্তান আলু আয়ান এবং আলু আরহাকে নিয়ে দম্পতির জীবনের কিছু স্বতঃস্ফূর্ত মুহূর্তও তুলে ধরা হয়েছে। এছাড়াও আল্লুকে তার প্রিয়জনদের সঙ্গে একাধিক জন্মদিনের কেক কাটতে এবং মোমবাতি নেভাতে দেখা যায়। এই উপলক্ষে তিনি একটি কালো টি-শার্ট ও ডেনিম জিন্স পরে সাদামাটা সাজে ছিলেন।

স্নেহা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন, “এপ্রিলের ছোট্ট আনন্দ।” এই সংগ্রহে জন্মদিন উদযাপন এবং কিছু ঘরোয়া পারিবারিক মুহূর্ত—দুটোই একত্রিত হয়েছে। আল্লু অর্জুন বর্তমানে তার আসন্ন ছবি ‘রাকা’ নিয়ে ব্যস্ত আছেন। এটি পরিচালনা করছেন ‘জওয়ান’খ্যাত দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক অ্যাটলি। মূলত তেলেগু ভাষায় নির্মিত হতে যাওয়া এ সিনেমাটি বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে।

ঠিক এক বছর আগে এ উচ্চাভিলাষী প্রজেক্টটির ঘোষণা দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘রাকা’ একটি অত্যাধুনিক সায়েন্স ফিকশন সিনেমা হতে যাচ্ছে, যেখানে ভিএফএক্সের ব্যাপক ব্যবহার থাকবে।

ছবিটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। এছাড়াও জানা গেছে, ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা এ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। দুপর্বের এ সিনেমাটির প্রথম কিস্তি দেখার জন্য আল্লু অর্জন ভক্তদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here